এইমাত্র পাওয়া

জিপিএ দিয়ে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করা যাবে না : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক।।

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, জিপিএ প্রাপ্তি দ্বারা শিক্ষার্থীদের প্রকৃত মেধার মূল্যায়ন করা যাবে না। জিপিএ-৫ পাওয়ার এই অসুস্থ প্রতিযোগিতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, সন্তানদের পরীক্ষায় পাসে জিপিএ বেশি পাওয়ার চাপ দেয়া যাবে না। শিক্ষার্থীদের যার যে ধরনের প্রতিভা রয়েছে সেটি বিকশিত করতে এক ধরনের পরিবেশ তৈরি করে দেয়া হবে। জিপিএ বেশি পাওয়ার প্রবণতা থেকে সবাইকে বের করে আনা হবে। সে জন্য নতুন ধরনের পাঠ্যপুস্তক তৈরি করা হচ্ছে।

শনিবার শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর ‘কলম’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এসব কথা বলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.