এইমাত্র পাওয়া

১২ আগস্ট থেকে আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণ

নিউজ ডেস্ক।।

এইচএসসি পরীক্ষার সঙ্গে মিল রেখে ১২ আগস্ট থেকে শুরু হচ্ছে মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণ। অনলাইনে এ ফরম পূরণ কার্যক্রম চলবে ২৫ আগস্ট পর্যন্ত। তবে ৩০ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা ফি পরিশোধ করতে পারবেন। বুধবার এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তি অনুসারে, ১১ আগস্ট বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৫ আগস্ট পর্যন্ত অনলাইনে ফরম পূরণ চলবে। একই সঙ্গে ৩০ আগস্টের মধ্যে পরীক্ষার্থীদের ফরম পূরণের ফি সোনালী ব্যাংক ও বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (বিকাশ, নগদ, রকেট, শিউর ক্যাশ) মাধ্যমে জমা দিতে হবে। করোনার কারণে এবারের আলিমের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.