গত বুধবার (৪ আগস্ট) সেন্টার ফর কোয়ালিটি এডুকেশন বাংলাদেশ এর ময়মনসিংহ জেলা শাখা, ময়মনসিংহ মহানগর শাখা ও ময়মনসিংহ সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়।
অনুষ্ঠানটি শুরু হয় বিকাল তিনটায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ চান মিঞা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ খুরশীদ আলম তালুকদার, সিনিয়র শিক্ষক, ময়মনসিংহ জিলা স্কুল ও সেন্টার ফর কোয়ালিটি এডুকেশন বাংলাদেশ এর আহ্বায়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার সেন্টার ফর কোয়ালিটি এডুকেশন বাংলাদেশ এর উপজেলা কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক / শিক্ষিকা বৃন্দ।
প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সেন্টার ফর কোয়ালিটি এডুকেশন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ নূরুজ্জামান, পবিত্র গীতা থেকে পাঠ করেন সহকারী প্রধান শিক্ষক বাবু সঞ্জয় কুমার পাল। অতঃপর সভাপতির অনুমতিক্রমে কমিটি গঠন এর কার্যক্রম শুরু হয়। এ বিষয়ে প্রথমেই সংগঠন এর গঠনতন্ত্র সম্পর্কে সকলকে অবহিত করেন জনাব মোহাম্মদ গোলাম হক, সহকারী শিক্ষক, প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল। অতঃপর সদর উপজেলার আহ্বায়ক হিসেবে লেতু মন্ডল উচ্চ বিদয়ালয়ের প্রধান শিক্ষক জনাব আমেনা খাতুন এ-র নাম প্রস্তাব করেন জনাব মোঃ লিয়াকত বিশ্বাস, সহকারী শিক্ষক, নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ ও সমর্থন করেন উপস্থিত সকলেই। এভাবে মহানগরের আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন কৃষি বিশ্ব বিদ্যালয় হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব সৈয়দ মোঃ রায়হান উদ্দিন ও জেলার আহ্বায়ক নির্বাচিত হন মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শামসুল আলম।পরবর্তীতে এই কমিটির প্রত্যকটির যুগ্ম আহ্বায়ক এ-র নামও ঘোষণা করা হয়।
কমিটি গঠন শেষে এই শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগষ্ট এর সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় ও দেশের কোভিড-১৯ অতি মারিতে আক্রান্ত সকল নাগরিকদের জন্য দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ নুরুজ্জামান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
