বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে আক্রান্ত হয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আজমুল হুদা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (৪ আগস্ট) রাত আনুমানিক ১০ টার দিকে সিলেটের পার্ক ভিউ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাউদ্দীন মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন
এ দিকে, অধ্যাপক ড. আজমুল হুদার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীসহ পুরো কৃষিবিদ পরিবার তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। একই সাথে তার রুহের মাগফেরাত কামনা করছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
