ইবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হলেন ড. জাহাঙ্গীর হোসেন

ইবি প্রতিনিধি।।

ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মনোনীত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন।

বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান গত ৩০ জুন ইবির উপ-উপাচার্য হিসেবে নিযুক্ত হওয়ায় অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান মহামান্য রাষ্ট্রপতি ইবির নির্বাহী পদে নিয়োগ দেয়ায় ৩ আগস্ট বিকেল ৫ টায় বঙ্গবন্ধু পরিষদের নির্বাহী কমিটির ভার্চুয়াল সভায় মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

সেই সাথে নির্বাহী কমিটির সভায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং বর্তমান প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেনকে সর্ব সম্মতিক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মনোনীত করা হয়।

এদিকে ড. জাহাঙ্গীর হোসেন ইবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মনোনীত হওয়ায় বিভিন্ন মহল তাঁকে অভিনন্দন জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.