নিউজ ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক আকতারুল করিম রুবেলের চাঁদাবাজির একটি মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার (নীলক্ষেত পুলিশ ফাঁড়ি) এসআই মোহাম্মদ রইচ হোসেন ওই আসামিকে এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর আগে গত ২৭ জুলাই আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলায় বলা হয়, মামলার বাদী মনির হোসেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্ল্যাষ্টিক সার্জারি ইন্সস্টিটিউটের ওয়ার্ড বয় হিসেবে কর্মরত আছেন। মনির ও তার সহকর্মী মো. সোহেল, হারুন নাস্তা করার উদ্দেশ্যে হাসপাতাল থেকে গত ২৬ জুলাই সকাল ৯টার দিকে আনন্দবাজার খাবার হোটেলে যাওয়ার জন্য বের হন।
ওই সময় আসামিসহ আরও অজ্ঞাতনামা তিন-চারজন বাদীর গতিরোধ করে তার কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা বাদীকে হত্যা করার উদ্দেশ্য হাতে থাকা কাঠ ও রড দিয়ে মারাত্মক আঘাত করেন। তখন বাদীকে বাঁচাতে তার সহকর্মীরা এগিয়ে এলে তাহাদেরও এলোপাথাড়িভাবে শরীরের বিভিন্ন স্থানে কাঠ ও রড দিয়ে পিটিয়ে আঘাত করেন। একপর্যায়ে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আসামি রুবেলকে আটক করলেও অন্য আসামিরা কৌশলে পালিয়ে যান।
প্রসঙ্গত, আকতারুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
