নিউজ ডেস্ক।।
৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বৃহস্পতিবার। ফল তৈরির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। গত জুন মাসে এ ফল প্রকাশের কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে তা পিছিয়ে চলতি সপ্তাহর মধ্যে প্রকাশ করতে চায় সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বিষয়টি নিশ্চিত করে পিএসসি’র চেয়ারম্যান সোহবার হোসাইন বুধবার বলেন, মন্ত্রী পরিষদ বিভাগ থেকে বিশেষ অনুমোদন নিয়ে পিএসসি’র সকল কার্যক্রম চালিয়ে নেয়া হচ্ছে। ইতোমধ্যে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল তৈরির কাজ শেষ হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে তা প্রকাশ করা হতে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
