নিজস্ব প্রতিবেদক।।
করোনায় মারা গেলেন ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ সানিয়া আক্তার(২৯)। আজ ২৮ জুলাই ( বুধবার) সকাল সাড়ে ১১টায় বরিশালের শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়েছে। তিনি ১২ জুলাই থেকে করোনায় আক্রান্ত ছিলেন। তার স্বামী এএইচএম এমরানুর রহমান একই আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কক্ষ সংকটের কারনে স্বামী-স্ত্রী একই কক্ষে আগে পড়ে বিচার কার্য পরিচালনা করতেন। তার স্বামী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এমরানুর রহমানও করোনায় আক্রান্ত। স্বামীর বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। বিচারক সানিয়া আক্তারের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় হোগলাকান্দা গ্রামে। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা। সদালাপী ও মিষ্টভাষী হিসেবে পরিচিত এ-ই বিচারকের অকাল মৃত্যুতে ঝালকাঠিতে শোকের ছায়া নেমে এসেছে।
২০১৮ সালের ১ মার্চ সানিয়া আক্তার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১০ম ব্যাচের বিচারক হিসেবে যোগদান করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বিচারক সানিয়া আক্তারের মৃত্যুতে শোক জানিয়েছেন ঝালকাঠি -২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। আরো শোক জানিয়েছেন জেলা ও দায়রা জাজ মো. শহিদুল্লাহ,জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান রসুল,সাধারণ সম্পাদক আসম মোস্তাফিজুর রহমান মনু।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
