অনলাইন ডেস্ক।।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সোমবার (২৬ জুলাই) থেকে সীমিত পরিসরে কিছু জরুরি সেবা চালু করেছিল কিন্তু জরুরি সেবা চালুর একদিন পরেই মঙ্গলবার ( ২৭ জুলাই) সেবা কার্যক্রম বাতিল করলো সংস্থাটি। মঙ্গলবার বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, লকডাউন চলাকালে বিআরটিএ কর্তৃক মোটরযানের কর ও ফি আদায় করতে অনলাইন ব্যাংকিং চালু রয়েছে। এর আগে পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে আগামী (২৬ জুলাই) থেকে শুধুমাত্র জরুরি প্রয়োজন বিবেচনায় বিআরটিএ’র বিভিন্ন মেট্রো ও জেলা সার্কেল অফিস থেকে মোটরযান রেজিস্ট্রেশন এবং বিভিন্ন অ্যাকনলেজমেন্ট স্লিপ যেমন- রুট পারমিট সনদ নবায়ন, অস্থায়ী মোটরযান চালনার অনুমতি পত্রের মেয়াদ, মালিকানা বদলির আবেদন, মোটরযান রেজিস্ট্রেশন সনদ প্রাপ্তি ইত্যাদি কার্যক্রমের মেয়াদ বর্ধিতকরণ চালু থাকবে জানানো হয়।
করোনা সংক্রমণের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় বিআরটিএর সব সেবা কার্যক্রম সরকারের নির্দেশনার আলোকে পর্যায়ক্রমে চালু করা হবে বলে উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হলেও। সর্বশেষ লকডাউনের কারণে বর্তমানে বন্ধ রয়েছে বিআরটিএর সকল সেবা। উল্লেখ্য, করোনাভাইরাসের প্রভাবে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এর পর দফায় দফায় ছুটি বাড়তে থাকে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
