নিউজ ডেস্ক।।
দেশে কঠোর লকডাউনসহ নানা পদক্ষেপ নিচ্ছে সরকার, কিন্তু কোনোভাবেই প্রাণঘাতী করোনার ছড়িয়ে পড়াকে ঠেকানো সম্ভব হচ্ছে না। চলমান বিধিনিষেধ বাস্তবায়নে সরকার যখন সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে, তখনই গতকাল সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হয়ে গেল। এ অবস্থায় পরবর্তী করণীয় নির্ধারণে আজ মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
এই তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, আজ দুপুর দেড়টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে সচিবালয়ে। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সেখানে উপস্থিত থাকবেন সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। বিধিনিষেধ আর বাড়ছে কিনা, বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া পরিস্থিতি মোকাবেলায় আর কোনো করণীয় আছে কিনা, সেই সিদ্ধান্তও হবে বৈঠকে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
