এইমাত্র পাওয়া

বাতায়নে সেরা কন্টেন্ট নির্মাতা মোহাম্মদ জালাল উদ্দীনকে সংবর্ধনা

শিক্ষাবার্তা ডেস্ক :
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদরাসার প্রভাষক (আরবি) মোহাম্মদ জালাল উদ্দীন শিক্ষক বাতায়নে সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা হওয়ায় গত ০৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখ দুপুর ২ টায় ওয়াহেদপুর ইসলামিয়া আলিম মাদরাসা, দেবিদ্বার, কুমিল্লা তাঁকে সম্মাননা প্রদান করে।

এ সময় উউপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলার সম্মানীয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব, এ.কে.এম. আলী জিন্নাহ, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি জনাব, কাজী শাহ আলম, অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ মো. তাজুল ইসলাম, জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত কুমিল্লা জেলা অ্যাম্বাসেডর মো. আতিকুর রহমান, বক্রীকান্দি স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল, অ্যাম্বাসেডর মো. হাবিবুর রহমান আকন্দ, সাহারপার গাউসুল আজম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইংরেজি মো. রবিউল হাসান এবং মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারী।

প্রভাষক মোহাম্মদ জালাল উদ্দীন ২০১৮ সালে ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সেরা হয়ে মাননীয় শিক্ষা মন্ত্রী ও আইসিটি মন্ত্রীর হাত থেকে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের একটি ল্যাপটপ ও সনদ পুরস্কার হিসেবে গ্রহণ করেন।২০১৬ সাল থেকে তিনি জাতীয় শিক্ষা সপ্তাহে টানা ৪ বার দেবিদ্বার উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদরাসা পর্যায়) নির্বাচিত হন। তিনি প্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম, গ্রীন স্কুল কর্মসূচীর আওতায় প্রতিষ্ঠানে ফুলের বাগান ও বৃক্ষরোপন কর্মসূচি পরিচালনা করে আসছেন।

সহকর্মীদের ইনহাউজ ট্রেনিং ও শিক্ষার্থীদের আইসিটিতে দক্ষ করতে ডিজিটাল ল্যাবে প্রশিক্ষণ দিয়ে আসছেন। তাছাড়া তিনি ২০১৮ সালে কুমিল্লায় আইসিটি ফর ই জেলা অ্যাম্বাসেডর নির্বাচিত হয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে নিরলস কাজ করে যাচ্ছেন।

মোহাম্মদ জালাল উদ্দীন তাঁকে এ সম্মাননা দেয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁর এ প্রিয় প্রতিষ্ঠানটিকে যেন আরো এগিয়ে নিয়ে যেতে পারেন সকলের নিকট দোয়া কামনা করেন।

সম্মাননা প্রদানের পর অনুষ্ঠিত হয় আইসিটি বিষয়ক এক ইনহাউজ প্রশিক্ষণ।উক্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন “প্রয়োজনের স্কুল” টিম (একটি স্বেচ্ছাসেবী আইসিটি বিষয়ক প্রতিষ্ঠান)। মূল প্রশিক্ষণ কর্মশালা চারটি সেশনে বিভক্ত ছিল। প্রথম সেশনে মুক্তপাঠ নিয়ে আলোচনা করেন জেলা অ্যাম্বাসেডর জনাব মোঃ হাবিবুর রহমান আখন্দ, সহকারী শিক্ষক, নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।দ্বিতীয় সেশনে শিক্ষক বাতায়ন নিয়ে আলোচনা করেন জনাব মোঃ ইব্রাহীম খলীল, সহকারী শিক্ষক, বক্রিকান্দি উচ্চ বিদ্যালয়।তৃতীয় সেশন পাওয়ার পয়েন্ট বিষয়ে আলোচনা রাখেন জনাব মোঃ রবিউর হাসান রবি, সহকারী শিক্ষক, সাহারপাড় মাদ্রাসা।কর্মশালার চতুর্থ সেশন উপস্থাপনা করেন প্রয়োজনের স্কুলের প্রতিষ্ঠাতা, জাতীয় পর্যায়ে সেরা শিক্ষক জেলা অ্যাম্বাসেডর জনাব মোঃ আতিকুর রহমান, ইন্সট্রাক্টর (আইসিটি), দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়।

উপাধ্যক্ষ মহোদয় প্রয়োজনের টিম এবং উপস্থিত শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.