এইমাত্র পাওয়া

বাংলাদেশে এক সপ্তাহে ৫ টি-টোয়েন্টি অস্ট্রেলিয়ার

নিউজ ডেস্ক।।

শঙ্কা কাটল। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত। বৃহস্পতিবার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২৯ জুলাই ঢাকায় আসছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচটি হবে ৩ আগস্ট। পরের চার ম্যাচ ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। চটজলদি সিরিজ খেলে ঢাকা ছাড়বে অজি ক্রিকেট দল। বাংলাদেশের সঙ্গে এক সপ্তাহে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। দিবা-রাত্রির প্রতিটি ম্যাচ হবে ঢাকার মিরপুর শেরেবাংলায়। অবশ্য এখনও ম্যাচ শুরুর সময়টা জানায়নি বিসিবি

অজি দল এখন আছে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে টি-টোয়েন্টি খেলার পর তিনটি ওয়ানডে খেলছে তারা। সিরিজের প্রথম ওয়ানডে বাকি দুই ম্যাচ খেলে চার্টাড বিমানে ঢাকা এসে আসবে তারা। রাজধানীতে নেমেই চলবে তাদের তিনদিনের রুম কোয়ারেন্টাইন, হোটেল সোনারগাঁওয়ে। এরপর ১ আগস্ট মিরপুরে শুরু অনুশীলন।

বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দল-

অ্যারন ফিঞ্চ, অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান অ্যালিস (রিজার্ভ), জস হ্যাজেলউড, মোয়াসেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা ও ম্যাথু ওয়েড।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.