নিউজ ডেস্ক।।
কক্সবাজারের উখিয়ায় সাত বছর বয়সী শিশুকে বলাৎকারের অভিযোগে কামাল হোসেন নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার বিকেলে উপজেলার থাইংখালী হাকিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কামাল একই এলাকার মকবুল আহমদের ছেলে।
এর আগে, ৩০ জুন বিকেলে হাকিমপাড়া এলাকায় ইপসা স্কুলে এ ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী শিশুটির মা।
তিনি জানান, পরের ঘরে কাজ করে সন্তানদের নিয়ে অনেক কষ্টে সংসার চালান তিনি। ঘটনার দিন সকালেও কাজে যান। বিকেলে ঘর থেকে তার ছেলেকে হাকিমপাড়া ইপসা স্কুলে তুলে নেন কামাল। সেখানে একটি কক্ষে ছেলেটির হাত-পা বেঁধে বলাৎকার করেন তিনি। এরপর কামাল পালিয়ে যান।
ভুক্তভোগী শিশুটির মা আরো জানান, খবর পেয়ে ছেলেটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তার বড় মেয়ে। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ছেলেকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান চিকিৎসকরা।
উখিয়া থানার ওসি একে সঞ্জুর মোরশেদ জানান, আদালতের নির্দেশে থাইংখালী হাকিমপাড়া এলাকা থেকে অভিযুক্ত কামালকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
