অনলাইন ডেস্ক।।
স্থগিত থাকা মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম ফের শুরুর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। করোনা ভাইরাসের ঊর্ধ্বমূখী সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারণে গত ৩০ জুন অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছিল। স্বাস্থ্যবিধি মেনে ফের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করার নির্দেশনা জারি করেছে শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৫ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ও ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যথানিয়মে চালু থাকবে। এক্ষেত্রে কোনক্রমেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করা যাবে।
তাই, স্বাস্থ্যবিধি যথাযথ পালন করে অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সব উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সব প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
