টিকা গ্রহণের বয়সসীমা ১৮ করার কথা ভাবা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক।।

শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে সরকার টিকা গ্রহণের বয়সসীমা ১৮ বছর করার প্রক্রিয়া চালাচ্ছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এরইমধ্যে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এ ব্যাপারে সরকারের কাছে পরামর্শ দিয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে। শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুড়ে যাওয়া কোভিড-১৯ আইসিইউ এবং ওপিডি (আউটপেশেন্ট ডিপার্টমেন্ট প্রসিডিওর) শেড উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.