বিদেশগামী শিক্ষার্থীদের টিকার আবেদন শুরু

নিউজ ডেস্ক।।

বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের করোনা টিকা প্রদানে রেজিস্ট্রেশন শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার থেকে ওয়েবসাইটের মাধ্যমে শুরু হওয়া রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২৭ জুলাই পর্যন্ত চলবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, বিদেশে অধ্যয়নরত কিন্তু করোনার কারণে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন এবং বিদেশে শিক্ষালাভে ইচ্ছুক শিক্ষার্থীদের করোনা টিকা গ্রহণের রেজিস্ট্রেশন সম্পর্কিত আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রহণ করবে।

রেজিস্ট্রেশনের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৩ জুলাই থেকে ২৭ জুলাইয়ের মধ্যে বিদেশগামী শিক্ষার্থীদের পাসপোর্ট, ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে), শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির চূড়ান্ত অনুমোদনের চিঠি, ছাত্রত্ব প্রমাণের সনদ/পরিচয়পত্রের মতো প্রয়োজনীয় কাগজ স্ক্যান করে ই-মেইলে পাঠাতে হবে। ই-মেইলের সাবজেক্টে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ফর স্টুডেন্টস স্টাডিং এবরোড/সাপোর্ট নাম্বার উল্লেখ করতে হবে। আবেদনকারীকে গুগল ফর্মটি পূরণ করতে হবে। এছাড়া কোনো তথ্যের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.