বরিশাল বিভাগের ১দিনে সর্বোচ্চ মৃত্যু

অনলাইন ডেস্ক।।

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২২ জনের মৃত্যু হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

সোমবার (১২ জুলাই) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঝালকাঠি ও বরগুনায় একজন করে এবং শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে করোনার উপসর্গ নিয়ে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরচিালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ছয় জেলায় এক হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৭৫ জন পজিটিভ হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.