খুমেক ও আবু নাসের হাসপাতালের পরিচালকসহ স্বাস্থ্য বিভাগের ১৮ পদে পদায়ন

অনলাইন ডেস্ক:
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ ১৮টি স্বাস্থ্য প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত হলেন পদোন্নতিপ্রাপ্তরা। রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
পদোন্নতি পাওয়া খুলনা বিভাগে পদায়নপ্রাপ্তরা হলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ জসিম উদ্দিন হাওলাদার, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ রবিউল হাসান, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আব্দুস শকুর, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে যাচ্ছেন খুমেক হাসপাতালের উপ-পরিচালক ডাঃ বিধান চন্দ্র ঘোষ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.