নিউজ ডেস্ক:
করোনাভাইরাসের কারণে গত ঈদের মতো এবারও ঈদগাহ বা খোলা মাঠের পরিবর্তে মসজিদে নামাজ আদায় করতে হবে। কিন্তু করা যাবে না কোলাকুলি। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি আসছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। করোনার কারণে গত রোজার ঈদেও মসজিদে নামাজ আদায় করতে হয়েছিল। সে ধারাবাহিকতায় এবারও স্বাস্থ্যবিধি মানতে হবে। ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনার কথা জানানো হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তরা জানিয়েছেন, সবাইকে বাসা থেকে অজু করে মাস্ক পরে মসজিদে যেতে হবে। কাতারে দাঁড়াতে হবে শারীরিক দূরত্ব বজায় রেখে। নামাজ শেষে কোলাকুলি বা হাত মেলানো যাবে না। এসব স্বাস্থ্যবিধি সবাইকে মানতে হবে। ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহের পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বলেও সভায় জানানো হয়।
মুসলিমদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা আগামী ২১ জুলাই (বুধবার) বাংলাদেশে উদ্যাপিত হবে। এদিকে আজ থেকে শুরু হয়েছে জিলহজ মাস। এর আগে রবিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায় বলে নিশ্চিত করে ইসলামিক ফাউন্ডেশন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
