এইমাত্র পাওয়া

বিদেশগামী শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার অনুরোধ

নিউজ ডেস্ক।।

বিদেশ যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ জুলাই) পররাষ্ট্র সচিব এ বিষয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকে আমি স্বাস্থ্য সচিব এবং অন্যদেরকে চিঠি দিয়েছি, যাতে করে বিদেশগামী শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হয়।’

এখানে দুটি বিষয় রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘চীনে যারা পড়তে যাবেন, তাদের সিনোফার্মা টিকা এবং পশ্চিমা দেশগুলোতে যারা পড়তে যাবেন, তাদেরকে ফাইজার বা মডার্নার টিকা দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত আছে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.