এইমাত্র পাওয়া

রবিবার আর্থিক প্রতিষ্ঠান বন্ধ, বাকি চারদিন ৫ ঘণ্টা করে খোলা

নিউজ ডেস্ক।।

করোনা সংক্রমণ রোধে চলমান লকডাইনের বিধিনিষেধ ১৪ জুলাই পর্যন্ত বা‌ড়ি‌য়ে‌ছে সরকার। এ সময় ব্যাংকের মতো ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানও সীমিত পরিসরে খোলা থাকবে।

গ্রাহকদের জরুরি আর্থিক সেবা দিতে কাল বৃহস্পতিবার (৮ জুলাই ) থেকে সকাল ১০টা- বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে এসব প্রতিষ্ঠান। এছাড়া বিধিনিষেধ চলাকালে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে রবিববারও বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠানগুলো।

বুধবার (৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.