এইমাত্র পাওয়া

খুলনা বিভাগে করোনায় আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড

নিউজ ডেস্ক।।

খুলনা বিভাগের ১০ জেলায় প্রতিদিনই করোনাভাইরাস আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে আরও ৬০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯০০ জন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, ১০ জেলায় পাঁচ হাজার ৭৯১ জনের নমুনা পরীক্ষা করে এক হাজার ৯০০ জনের করোনা পজিটিভ এসেছে। এ হিসেবে শনাক্ত হার প্রায় ৩৩ শতাংশ।

মারা যাওয়া ৬০ জনের মধ্যে খুলনা জেলার চারটি হাসপাতালে ২১ জন, কুষ্টিয়ায় ১১ জন, ঝিনাইদহে সাতজন, যশোরে ছয়জন, চুয়াডাঙ্গায় পাঁচজন, নড়াইলে চারজন, বাগেরহাটে তিনজন, মেহেরপুরে দুইজন ও মাগুরায় একজন। তবে সাতক্ষীরায় গত ২৪ কেউ মারা যাননি।

এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে পাঁচ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষা করে এক হাজার ৮৬৫ জনের পজিটিভ শনাক্ত হয়েছিল। তখন শনাক্ত হার ছিল প্রায় ৩৭ শতাংশ। মৃত্যু হয়েছিল ৪৬ জনের।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.