অনলাইন গেম করোনার চেয়েও ভয়ংকর

আজ করোনা ভাইরাস নামক মহামারির কাছে আমাদের শিক্ষার্থীদের পড়াশোনা বিলীন হয়ে যাচ্ছে।

সাথে সাথে বিলীন হয়ে যাচ্ছে মেধাও। তারা আজ মেধাকে সঠিক কাজে ব্যবহার না করে বিভিন্ন অপকর্মে বা দিকে ব্যবহার করছে। এসব কাজে তারা সহজেই লিপ্ত হয়ে যাচ্ছে। কারণ, করোনার জন্য করোনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।

ফলে দেশে বেড়ে গেছে আত্মহত্যা, খুন, ধর্ষণসহ আরো বিভিন্ন ন্যাক্কারজনক কাজ। তাই অনেকের মতে করোনাকালীন লকডাউনে অপকারটাই বেশি হয়েছে। করোনাকালীন এই অবসর সময় না থাকলে শিক্ষার্থীরা আজ পড়াশোনায় মগ্ন থাকতো। তাতে করে অপরাধ থেকে অনেকটাই দূরে থাকতো। আজ অধিকাংশ শিক্ষার্থীদের মাঝে অনলাইন গেম করোনার চেয়েও ভয়ংকর ভাবে হানা দিয়েছে ।

এই গেমের জন্য সমাজে, দেশে বেড়ে গেছে অপরাধ, বেড়ে গেছে আত্মহত্যা ও সংসারের অশান্তি।

অতঃপর, এই করোনাকালীন সময়ে শিক্ষার্থীরা যদি স্কুল-কলেজে যেতো, সেক্ষেত্রে হয়তো এই সময়টা তারা এসব কাজে ব্যয় করতে পারতো না।

আর এই শিক্ষার্থীদের পড়াশোনারও দূরাবস্থা হতো না। তাই অনলাইন গেমের বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। ভাবা উচিত, অনলাইন গেম করোনার চেয়েও ভয়ংকর হয়ে যাচ্ছে।

লেখক –

সাদমান শাহীন
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, চৌহালী, সিরাজগঞ্জ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.