নিউজ ডেস্ক।।
ঈদুল আজহার তিনদিনের ছুটির শেষ দিন আগামী ২২ জুলাই বৃহস্পতিবার। এরপরের দুইদিন শুক্র ও শনিবার হওয়ায় টানা ছুটি মিলবে পাঁচদিন।
মন্ত্রিসভার অনুমোদিত ২০২১ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এবার ২১ জুলাই ঈদুল আজহা হিসেব করে ২০, ২১ ও ২২ জুলাই ঈদুল আজহার ছুটি। ২২ জুলাই বৃহস্পতিবার। ২৩ ও ২৪ জুলাই যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি। ঈদ আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে তাই মোট ছুটি ৫ দিন।
এদিকে, দেশে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। চলমান সর্বাত্মক বিধিনিষেধ (লকডাউন) বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
