করোনাভাইরাসের আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ২২৯ জন।
সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিন সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৯ হাজার ৯৬৪ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন।
এ নিয়ে দেশে টানা ৯ দিন শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে রোববার করোনায় প্রাণ হারান ১৫৩ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ২ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
