এক মাসের ব্যবধানে বাড়লো এলপিজি গ্যাসের দাম

অনলাইন ডেস্ক।।

ভোক্তাপর্যায়ে দাম বাড়ানো হয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) এবং অটোগ্যাসের দাম। দেশিয় ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয় করে জুলাই মাসের জন্য নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা (১ জুলাই) থেকে এ দাম কার্যকর ।
(৩০ জুলাই) অনলাইনে এক সংবাদ সম্মেলনে ভোক্তা পর্যায়ে এলপিজির তৃতীয়বারের মতো দামের এই আদেশ দেয় কমিশন। এসময় চেয়ারম্যান আব্দুল জলিল, কমিশনের সদস্য মোহাম্মদ আবু ফারুকসহ উপস্থিত ছিলেন।
বিইআরসি জানিয়েছে, বেসরকারি পর্যায়ে এলপিজির দাম প্রতিকেজি ৭৪ টাকা ২৪ পয়সা ধরে ১২ কেজি সিলিন্ডারের দাম মূসকসহ ৮৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। যা জুন মাসে ছিল ৮৪২ টাকা। এ হিসেবে ৪৯ টাকা দাম বেড়েছে। এদিকে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৪১ দশমিক ৮৪ টাকা থেকে বাড়িয়ে ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এর বাইরে ৫.৫, ১২.৫, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৩, ৩৫ ও ৪৫ কেজি এলপিজির দামও বিইআরসি আদেশে পুনর্নির্ধারণ করা হয়েছে।
তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম আগের মতোই ৫৯১ টাকা থাকবে। যেহেতু এই দামের সঙ্গে সৌদি সিপির কোনও সম্পর্ক নেই। যা কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বাজারে গিয়ে দেখা গেছে অনেক অসাধু ব্যবসায়ী গ্যাসের দাম বাড়ার খবর শুনেই বিক্রেতাদের কাছে গ্যাস নাই বলে জানিয়ে দিয়েছে। দাম বাড়াকে পূজি করে তাদের কাছে মজুদ থাকা গ্যাস বিক্রি বন্ধ করে দিয়েছে অতিরিক্ত লাভের আশায়। জুনের শেষ সপ্তাহে যে সিলিন্ডার ৯০০ থেকে ৯৫০ টাকায় বিক্রি করতো সেই সিলিন্ডার গ্যাস ১ হাজার ২৫০ টাকায় বিক্রির খবর পাওয়া গেছে। এমনিতেই লকডাউন আবার গ্যাসের অভাবে রান্না বন্ধ এসব ভেবেই অসহায় ক্রেতাদের চড়া দামে গ্যাস কিনতে হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.