সিনিয়র সহকারী সচিব হলেন ১৯০ কর্মকর্তা

নিউজ ডেস্ক।।

সহকারি সচিব থেকে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন সরকারের ১৯০ কর্মকর্তা। এর মধ্যে ১২ জন ক্যাডার বহির্ভূত কর্মকর্তা রয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিসিএস প্রশাসনের ১৭৮ জন কর্মকর্তার পদোন্নতির প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৫ (বি) অনুযায়ী সিনিয়র স্কেল পদে (জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর ষষ্ঠ গ্রেড : ৩৫,৫০০-৬৭,০১০/-) পদোন্নতি প্রদান করা হলো।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে যারা সিনিয়র স্কেলভুক্ত পদে কর্মরত আছেন, তাদের স্ব স্ব পদে একই কর্মসস্থলে কর্মরত থাকবেন এবং নিজ নিজ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বরাবর যোগদানপত্র দাখিল করবেন।

পদোন্নতিপ্রাপ্ত যে সকল কর্মকর্তা সিনিয়র স্কেলভুক্ত পদে নেই, তার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র প্রেরণ করবেন এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে স্ব স্ব পদে কর্মরত থাকবেন। নন ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতির প্রজ্ঞাপনেও একই নির্দেশনা দেয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.