নিউজ ডেস্ক।।
দেশে গত এক দিনে করোনাভাইরাসে ১১৯ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে। এর আগে এক দিনে সর্বোচ্চ মৃত্যু হয় গত ১৯ এপ্রিল। সেদিন ১১২ জন মৃত্যুর তথ্য জানানো হয়। এ নিয়ে ভাইরাসটিতে মারা গেলেন ১৪ হাজার ১৭২ জন।
এদিকে গত এক দিনে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ২৬৮ জনের। শনাক্তের হার ২১.৫৯ শতাংশ।
রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৪০০টি নমুনা পরীক্ষায় ৫ হাজার ২৬৮ জন শনাক্ত হন। এ নিয়ে মোট শনাক্ত ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জন। পরীক্ষা বিবেচনায় এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩.৬৫ শতাংশ। গতকাল ছিল ১৩.৬২ শতাংশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
