চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল ও পরিবহন ফি মওকুফ

নিউজ ডেস্ক।।

করোনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়( চবি) বন্ধ থাকায় শিক্ষার্থীদের আবাসিক হল ও পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেট এর ৫৭তম যৌথসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, করোনাকালে যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, হলের বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল এবং পরিবহনসহ অন্যান্য খরচ বেঁচে গেছে, সেহেতু শিক্ষার্থীদের হল এবং পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজকে সিন্ডিকেটের ৫৭তম যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, চবিতে ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৩৬০ কোটি ৭৯ লাখ টাকা প্রাক্কলিত বাজেট অনুমোদিত হয়েছে। রোববার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের ৫৭ তম যৌথ সভায় এ বাজেট অনুমোদন দেয়া হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.