ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন আসছে

নিউজ ডেস্ক।।

অনলাইন প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য স্থানান্তরের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে নতুন আইন আসছে। এ জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নতুন একটি আইনের খসড়া প্রস্তুত করেছে। নাম ‘দ্য পারসোনাল ডাটা প্রটেকশন অ্যাক্ট (ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন)’। এর খসড়ায় অনলাইন প্ল্যাটফর্মে সেবাদাতা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে সার্ভার স্থাপনের বাধ্যবাধকতা আরোপের কথা বলা হয়েছে। এ প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীদের সেবা দেওয়ার জন্য তাদের ব্যক্তিগত তথ্য দেশের বাইরে স্থানান্তর করে।

নতুন আইনে ব্যক্তিগত তথ্য দেশের সীমানার বাইরে নেওয়া বা ‘ক্রস বর্ডার’ স্থানান্তরের ক্ষেত্রে কিছু সংরক্ষণের বিধান রাখা হচ্ছে। ফলে আইনটি বলবৎ হলে ফেসবুক, গুগল, অ্যামাজন, হোয়াটসঅ্যাপ, ভাইবারসহ বিদেশ থেকে পরিচালিত সব প্রতিষ্ঠানকে সেবা দেওয়ার জন্য বাধ্যতামূলকভাবে বাংলাদেশে সার্ভার স্থাপন করতে হবে। ফেসবুকে ব্যক্তিগত পোস্ট দেওয়ার বিষয়গুলোও একজন ডাটা নিয়ন্ত্রকের মাধ্যমে নিয়ন্ত্রণের আওতায় আসবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.