রায়পুরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মো: শাহাদাত হোসাইন শিমুল।।

লক্ষ্মীপুর জেলাধীন রায়পুর উপজেলায় পরিবার পরিকল্পনা অফিসের সম্মেলন কক্ষে আজ ২৪ জুন- ২০২১ ইং তারিখ রোজ বৃ্হস্পতিবার সকাল ১০ টায় বাল্যবিয়ে প্রতিরোধ, কিশোর- কিশোরীর প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

রায়পুর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর মোহাম্মদ এর সঞ্চালনা ও প্রারম্ভিক আলোচনার মধ্য দিয়ে কিশোর- কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

উক্ত কর্মশালায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, লক্ষ্মীপুর জেলার উপ- পরিচালক, আই-ই-এম ইউনিটের কর্মকর্তা রায়পুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জাকির হোসেন সহ অধিদপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বাল্যবিয়ে, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ , কিশোর- কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, নারীর নিরাপদ গর্ভধারণ ও নিরাপদ সন্তান প্রসব সহ করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষায়
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতনকল্পে বিস্তারিত আলোচনা করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.