আবুল হোসেন বাবলু।।
বেগম রােকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ডে গতিশীলতা আনয়নের জন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে নিয়ম- শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে।
আজ সােমবার (২১ জুন) বিকেলে প্রশাসনিক ভবনের সভাকক্ষে বেগম রােকেয়া বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসােসিয়েশনের কার্যনিবাহী পর্ষদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অফিসার্স অ্যাসােসিয়েশনের সভাপতি ফিরােজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মােস্তাফিজুর রহমান মন্ডলসহ অন্যান্যরা।
মতবিনিময় সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন বেরােবি অফিসার্স অ্যাসােসিয়েশনের নেতৃবৃন্দ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
