লেনিন জাফর, মাগুরা প্রতিনিধি।।
মাগুরার শ্রীপুর সরকারি কলেজে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
২১ জুন সোমবার সকাল সাড়ে ১০টা দিকে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে শ্রীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ১টা মালটা গাছ, ১টা কাগুজে লেবু গাছ ও ১টা ডালিম গাছ রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও শ্রীপুর সরকারি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি লিউজা- উল-জান্নাহ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা,, সহকারি অধ্যাপক আশরাফ হোসেন,সহকারি অধ্যাপক জেড. এম. শফিকুল ইসলাম, প্রভাষক অপূর্ব কুমার মিত্র, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, প্রভাষক মোঃ আনোয়ার সাদাত,শনেকা বিশ্বাস, মোঃ সমশের আলী, মোঃ চাঁদ আলী, তাপস কুমার মন্ডলসহ অন্যরা।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
