এইমাত্র পাওয়া

স্নাতক পাসে গ্রামীণ ব্যাংকে চাকরি, বেতন ৮০ হাজার

নিউজ ডেস্ক।।

গ্রামীণ ব্যাংক হিসাবরক্ষণ বিভাগে ‘অ্যাকাউন্ট ইনফোরমেশন সিস্টেম অ্যানালিস্ট’ পদে ৫ জনকে নিয়োগ দেবে। কাজের ধরণ- পূর্ণকালীন, কর্মস্থল ঢাকা। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করলেই করা যাবে আবেদন।

এক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা হবে ৩৫ বছর এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সিএ সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে।

এই পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে ৬০০০০-৮০০০০ টাকা। এছাড়াও বছরে দুইবার দেয়া হবে উৎসব ভাতা। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুযোগ-সুবিধাও থাকছে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.