অনলাইন ডেস্ক।।
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (১৭ জুন) অধিদপ্তরের ওয়েবসাইটে এ অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।
গতবছরের মত এ বছরও ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে। গত ২০ মার্চ থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ মূল্যায়ন কার্যক্রম শুরু হয়। এরপর লকডাউনের কারণে তা বন্ধ হয়ে যায়। পরে গত ২৩ মে ফের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরুর নির্দেশনা দেয় শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যে ছয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে।
জানা গেছে, গতবছরের মতই ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ দেয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাক্রম ও পাঠ্যসূচি পুর্নবিন্যাস করে শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়া অব্যাহত রাখতে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর।
শিক্ষার্থীদের অতি উত্তম, উত্তম, ভালো ও অগ্রগতি প্রয়োজন ইত্যাদির মাধ্যমে অ্যাসাইনমেন্টগুলোর শাব্দিক মূল্যায়ন করতে বলা হয়েছে শিক্ষকদের। এছাড়া শিক্ষার্থীদের সবল ও দুর্বল দিকগুলো খাতায় চিহ্নিত করে তা লিপিবিদ্ধ করতে বলা হয়েছে। শিক্ষার্থীদের নোট-গাইড দেখে অ্যাসাইনমেন্ট করতে নিষেধ করেছে অধিদপ্তর।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
