অনলাইন ডেস্ক।।
বরিশালের আগৈলঝাড়ায় দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বিয়ে ঠেকিয়ে দিয়েছেন ইউএনও মো. আবুল হাশেম। বুধবার বিকেলে ওই উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের খোকন খানের মেয়ে তামান্না খানমের বিয়ে হচ্ছিল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নৌয়াদা গ্রামের শামসুল হকের ছেলে শিহাব উদ্দিন সোহাগের সঙ্গে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ওই বাড়িতে ছুটে যান ইউএনও মো. আবুল হাশেম। পরে বিয়ে ভেঙে দেয়াসহ মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে তার বাবার কাছ থেকে মুচলেকা নেন।
এ সময় অভিভাবকদের বাল্যবিয়ের কুফল ও দেশের আইনে বাল্যবিয়ের শাস্তি সম্পর্কে ধারণা দেন ইউএনও আবুল হাশেম।
এ সময় উপজেলার সহকারী প্রোগ্রামার মো. আমিনুল ইসলাম, পেশকার সিদ্দিকুর রহমান, আগৈলঝাড়া থানার এসআই মো. আলী হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
