করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে করোনায় দেশে মোট ১৩ হাজার ২৮২ জনের মৃত্যু হল।
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত প্রায় চার হাজার মানুষ। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জনের।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৭৩ হাজার ৭৫২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৬.৬২ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮০৭টি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
