নিউজ ডেস্ক।।
মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের বিদ্যমান পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ছাত্রদল। বুধবার (১৬ জুন) সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এক সাংগঠনিক কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
সংগঠনের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল জানান, বেগম খালেদা জিয়ার চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের দিক-নির্দেশনা মতে কমিটি ভেঙে দেওয়া হয়েছে।
ছাত্রদল জানায়, প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও গতিশীল করে গড়ে তোলার অভিপ্রায়ে আগামী ত্রিশ দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটের নেতা-কর্মীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে, বিলুপ্ত ইউনিটসমূহের নতুন কমিটি গঠন করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
