নিউজ ডেস্ক।।
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়াসহ ৩ দফা দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল কয়েকটি ছাত্র সংগঠন। মিছিলটি শিক্ষা মন্ত্রণালয়ের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ। পুলিশি বাধা পেয়ে সেখানেই তাদের দাবি দাওয়া পেশ করে।
আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে বিক্ষোভ মিছিলটি বের করেন তারা।
এর আগে আজ বুধবার সকাল পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্য, শিক্ষা ভবন, প্রেসক্লাব হয়ে সচিবালয়ের দিকে যায়। সচিবালয় লিংক রোডে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। পরবর্তীতে সেখানে দাঁড়িয়েই তারা তাদের দাবি পেশ করেন।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদেরী জয় বলেন, ‘আমাদের দাবি দ্রুত সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং সব শিক্ষার্থীদের টিকা দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘কলেজ-বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ কর বাতিল করতে হবে। এবং করোনার সময়ে শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ করতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
