পরীক্ষা ৫-৬ মাস পিছিয়ে গেলেও এবার অটোপাস নয়ঃ বোর্ড চেয়ারম্যান

অনলাইন ডেস্ক।।

পাঁচ-ছয় মাস পিছিয়ে হলেও এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষাগুলো নেয়া হবে তবু অটোপাস দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ড ও আন্ত: বোর্ড চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ। তিনি বলেন,  ছোটখাটো পরীক্ষা হলেও পরীক্ষা হবে। গত বছর পুরো সিলেবাস শেষ করেছিল পরীক্ষার্থীরা। করোনার কারণে পরীক্ষা না নিয়ে আগের দুই পরীক্ষার ফলের ভিত্তিতে মুল্যায়ন করে ফল প্রকাশ করা হয়েছিলো। কিন্তু এবার শিক্ষার্থীরা পড়তেই পারেনি। তাই তাদেরকে অটোপাস দেয়ার সুযোগ নেই। শিক্ষামন্ত্রণালয় ও বোর্ডগুলোর সাফ কথা পরীক্ষা হবেই, তা যত ছোট হোক। অথবা বিকল্প কোনো পদ্ধতিতে। কিন্তু বিকল্প কি তা খোলাসা করেননি শিক্ষামন্ত্রী বা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। 

গতকাল ১৩ জুন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ঢাকার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, তোমরা বাসায় বসে নিয়মিত পড়ালেখা করে সিলেবাস শেষ করবে। তোমাদের সুস্থতা এবং জীবন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় ভর্তির ব্যাপারে কী করা যায় আমরা সেগুলো নিয়েও ভাবছি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.