এইমাত্র পাওয়া

নারায়ণগঞ্জ ফ্রেমিং এর ফলাফল প্রকাশ

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত টুরিস্ট ফটো অ্যালবাম ” নারায়ণগঞ্জ ফ্রেমিং ” প্রতিযোগীতার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১৩ জুন রোববার বিকেল তিনটায় জেলা প্রশাসক কার্যলয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করেন জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ।

প্রতিযোগীতায় প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা পেয়েছেন, ফটো সাংবাদিক নারায়ণগঞ্জ তন্নয় দাস। দ্বিতীয় পুরস্কার ৪০ হাজার টাকা পেয়েছেন দৈনিক সংবাদ পত্রিকার ফটো সাংবাদিক প্রণব কৃষ্ণ রায়। তৃতীয় পুরস্কার ৩০ হাজার টাকা পেয়েছেন সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার জাহিদ আলম অপু নামে এক শিক্ষার্থী।

অন্য বিজয়ী প্রত্যেককে ঘোষিত অর্থ, সনদ ও সম্মামনা ক্রেষ্ট প্রদান করা হয়। দেশের বিভিন্ন জেলার ৭১০ জন আলোকচিত্রীর জমা দেয়া ৩০০০ ছবি থেকে ৯৬ জনের ২০০ ছবি যাচাই-বাছাই করে চূড়ান্ত করা হয়। এসব ছবি মূল্যায়ন কমিটির আহ্বায়ক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.