অনলাইন ডেস্ক :
আজ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম (বামাশিকফো) এর দেবিদ্বার উপজেলা কমিটি গঠন করা হয়। জয়পুর মরহুম বারিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ জনাব মোঃ আলমগীরকে সভাপতি, বাগমারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোঃ আব্দুর রাজ্জাককে সিনিয়র সহ-সভাপতি, কটকসার দাখিল মাদ্রাসার সুপার জনাব মোঃ আব্দুল হালিমকে সাধারণ সম্পাদক ও চরবাকর আলিম মাদরাসার অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল হালিমকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট দেবিদ্বার উপজেলা কমিটি গঠন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামাশিকফোর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ( চট্টগ্রাম বিভাগ) দেবিদ্বার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নূরুল আলম খান। এতে আরও উপস্থিত ছিলেন মাও মোঃ আব্দুল হক, সুপার ভৈষেরকুট দাখিল মাদ্রাসা, মাও মোঃ মুজিবুর রহমান, সুপার, জাফরাবাদ দাখিল মাদ্রাসা, মোঃ ওয়ালিউল্লাহ, সুপার নবিয়াবাদ দাখিল মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ।
দেবিদ্বারের সকল স্তরের শিক্ষকগণ বামাশিফোতে কাজ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় এমপিওভুক্ত শিক্ষকদের প্রাণের দাবী শতভাগ উৎসব ভাতাসহ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের জন্য শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি ঘোষিত সকল কর্মসূচিতে অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
