শতভাগ উসৎব ভাতার দাবিতে স্মারকলিপি প্রদান

শিক্ষাবার্তা ডেস্ক:

আজ ০৮ জুন ২০২১ ইং এমপিওভুক্ত ১০টি শিক্ষক কর্মচারী সংগঠনের জোট শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি শতভাগ উৎসব ভাতা প্রদান ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে বাজেটে অর্থ বরাদ্দ দেয়ার দাবিটি মহান জাতীয় সংসদে উত্থাপনের জন্য বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপিকে স্মারক লিপি প্রদান করেছে।

একই দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপিকে। এছাড়াও শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি স্মারকলিপি দিয়েছে শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপিকে।

শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ সাক্ষাৎ করে স্মারকলিপি দিয়েছেন ময়মনসিংহ-১১ এর সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপিকে। নেতৃবৃন্দ বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের জন্য সংসদ সদস্যকে অনুরোধ জানান। সাংসদ যোক্তিক দাবীটি জাতীয় সংসদে উত্থাপনের ব্যপারে নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করেন এবং তিনি বলেন, বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী অবগত হওয়ার সাথে সাথেই এর সামাধান করবেন।

ইতোপূর্বে শতভাগ উৎসব ভাতার প্রদানের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থ সচিব, শিক্ষা সচিব, বিরোধীদলীয় নেতা জি এম কাদের, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ অন্যান্য এমপিকে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.