অনলাইন ডেস্ক।।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের খসড়া চূড়ান্তকরণের সভা আগামী ১৩ জুন অনুষ্ঠিত হবে। এ ভার্চুয়াল সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভাপতিত্ব করবেন।
শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিষয়টি জানিয়ে নোটিশ জারি করা হয়েছে। ২০১৯ খ্রিষ্টাব্দে আইনটির খসড়া প্রকাশের পর তা চূড়ান্ত করতে ইতোমধ্যে কয়েক দফা সভা করেছে শিক্ষা মন্ত্রণালয়। ‘ইস্ট পাকিস্তান ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি অ্যাক্ট সংশোধন ও পরিমার্জন করে বাংলা ভাষায় প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনে খসড়া ইতোমধ্যে তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
২০১৯ খ্রিষ্টাব্দের ৭ এপ্রিল আইনের খসড়াটি জনমত যাচাইয়ের লক্ষ্যে প্রকাশ করেছিল মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এ খসড়াটি চূড়ান্তকরণে বেশ কয়েকদফা সভা শেষে ফের ১৩ জুন সভা ডাকা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
