ভার্চুয়াল এডুকেটর’স কোলাবোরেশন এর আয়োজনে ” শিক্ষায় গুগল আর্থ” বিষয়ক অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

 ভার্চুয়াল এডুকেটর’স কোলাবোরেশন এর আয়োজনে ” শিক্ষায় গুগল আর্থ” বিষয়ক এক অনলাইন প্রশিক্ষণ আজ সন্ধ্যা ৭.৩০ টায় এটুআই এর সংযুক্ত কর্মকর্তা ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ কবির হোসাইনের সভাপতিত্বে ও ভার্চুয়াল এডুকেটর্স কোলাবোরেশন প্লাটফর্মের সাধারণ সম্পাদক মহিউদ্দিন ভূঁইয়া ও  যুগ্ম সম্পাদক জাহান আরা হাসানের যৌথ উপস্থাপনায় মাইক্রোসফট টিমসে অনুষ্ঠিত হলো।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্লাটফর্মের সভাপতি মোঃ আশরাফুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি – নায়েমে এর মহাপরিচালক প্রফেসর ড. লোকমান হোসাইন,  বিশেষ অতিথি হিসেবে ভারত সংযুক্ত ছিলেন কমলা নেহেরু পাবলিক স্কুলের প্রিন্সিপাল পরমজিৎ কাউল  ডিলন, চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আকতার হোসাইন কুতুবী।

প্রশিক্ষক হিসেবে ভারত থেকে সংযুক্তি থেকে সেশন পরিচালনা করেন পোস্ট গ্র্যাজুয়েট টিচার গৌতম বিশ্বাস ও  ইউএসএ আমেরিকান ইউনিভার্সিটি অব জিপি এর বোর্ড অব ডিরেক্টর ভারত শিক্ষা রত্ন ড. এম রাজনী।

প্রশিক্ষণ ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন প্লাটফর্মের সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল নাসির উদ্দিন, সহ-সভাপতি মোঃ নাজমুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক নিলুফার ইয়াসমিন,  যুগ্ন সম্পাদক মোঃ আল আমীন,  সংগঠনিক সম্পাদক মনোয়ার হোসাইন চৌধুরী,  সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাবদুল হোসাইন, ইভেন্ট সম্পাদক মোঃ জিয়াউর রহমান ও গবেষণা সম্পাদক মোহাম্মদুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণের সারা বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার আড়াই শতাধিক শিক্ষক।

অনুষ্ঠানে প্রশিক্ষকদ্বয় গুগল আর্থ ব্যবহার করে শিক্ষকগণ কিভাবে ক্লাসরুমকে প্রাণবন্ত করবেন এ বিষয়ে চমৎকার কিছু বিষয় প্রদর্শন করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.