বিশ্ব পরিবেশ দিবসে ৫০ লাখ গাছের চারা বিতরণ করছে ‘বনায়ন’

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শনিবার প্রতিবছরের মতো ৫০ লাখ গাছের চারা বিতরণ শুরু করেছে দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় বৃক্ষরোপণ কর্মসূচি বনায়ন।

এই কর্মসূচির আওতায় ঢাকা, ময়মনসিংহ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, রংপুর, রাজশাহী, লালমনিরহাট, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, যশোর, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, রাঙ্গামাটি, নোয়াখালী (ভাসানচর) এই ১৮টির বেশি জেলায় গাছ বিতরণ করা হচ্ছে।

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পর্যাপ্ত সবুজায়ন নিশ্চিত করার লক্ষ্যে ১৯৮০ সালে যাত্রা শুরু করা ‘বনায়ন’ প্রকল্প গতবছর কোভিড-১৯ মহামারীকালেও স্বাস্থ্যবিধি মেনে ৫০ লক্ষ গাছের চারা। বিতরন করে।

আর ৪১ বছরের এই যাত্রায় এ পর্যন্ত ১১ কোটি বনজ, ফলজ ও ঔষধি জাতীয় গাছ বিনামূল্যে বিতরণ করেছে বনাযয়ন। এতে প্রতি বছর ৩০ হাজারের বেশি মানুষ উপকৃত হচ্ছেন।

বনায়ন’ এর কর্মকাণ্ড আরও ত্বরান্বিত করতে প্রকল্পটির সহযোগী ও অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বেশ কিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। যেমন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার-আরআরআরসি, রাজশাহী সিটি কর্পোরেশন, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.