জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
আজ বাংলাদেশের শিক্ষকদের ফ্রী অনলাইন প্রশিক্ষণ প্রদানে নিয়োজিত জনপ্রিয় সংগঠন Virtual Educators Collaboration এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়।
সভাপতি নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্লাটফর্মের প্রতিষ্ঠাতা মোঃ আশরাফুল আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফেনী জেলার দাগনভূঁইয়া সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের প্রভাষক মহিউদ্দিন ভূঁইয়া। কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যগণ হলেন সিনিয়র সহ-সভাপতি চট্টগ্রাম কুমিরা আবাসিক বালিকা স্কুল & কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক মোঃ নরুল ইসলাম আকন্দ, সহ-সভাপতি ড. প্রণয় বালা, মোঃ আব্দুস সালাম ও মাওলানা নাজমুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক নিলুফার ইয়াসমিন, যুগ্ম সম্পাদক জাহান আরা হাসান ও মোঃ আল আমীন, সাংগঠনিক সম্পাদক মোঃ মনোয়ার হোসাইন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাবদুল হোসাইন,
আইসিটি সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ নিজাম উদ্দিন, ইভেন্ট সম্পাদক মোঃ জিয়াউর রহমান, প্রচার সম্পাদক জসিম উদ্দিন মাসুম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল আলম সরকার, গবেষণা সম্পাদক মোহাম্মদুল ইসলাম, শিক্ষা সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, প্রকাশনা সম্পাদক মোঃ আবদুল জব্বার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রবি উল্লাহ ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম।
উল্লেখ্য যে সংগঠনটি করোনা মহামারির শুরুতে অর্থাৎ ২০২০ সালের মার্চ থেকে বিভিন্ন অনলাইন প্রশিক্ষণ আয়োজন করে সারাদেশে ব্যাপক আলোচনা সৃষ্টি করতে সক্ষম হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
