৯ টিকটক নির্মাতা আটক

নিউজ ডেস্ক।।

টিকটক ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে তরুণ-তরুণীদের বিপথগামী করার অপরাধে নয় জনকে আটক করেছে রাজশাহী নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১ জুন) সন্ধ্যা থেকে বিশেষ অভিযান চালিয়ে নগরীর পদ্মা গার্ডেন, ভদ্রা পার্ক, জিয়া পার্ক ও বিমান চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

বুধবার দুপুরে এ বিষয়ে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, ‘আটকদের মধ্যে তিন জন মেয়ে রয়েছে। টিকটকাররা দরিদ্র পরিবারের মেয়েদের প্রলোভন দেখিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে দিতো। তাদের শক্তিশালী গ্রুপ রয়েছে, যারা প্রলোভন দেখিয়ে ভিডিও বানিয়ে দেশের বাইরেও মেয়েদের পাচারের চেষ্টা করছে।’

আটক মেয়েদের যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হবে। আর যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কমিশনার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.