নিউজ ডেস্ক।।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ১৩ জুন খুলবে দেশের সব প্রাথমিক স্কুল। স্কুল খোলার সঙ্গে সব শিক্ষার্থীদের উপহার হিসেবে এক হাজার টাকা দেবে সরকার। জামা-জুতা কেনার জন্য প্রধানমন্ত্রীর ঘোষিত কিউস অ্যালাউন্স হিসেবে এ টাকা পাবেন তারা।
তবে কোন কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হলেও জুনের মধ্যে এ টাকা পাবেন শিক্ষার্থীরা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও উপবৃত্তি প্রকল্প সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর ছয় মাসের উপবৃত্তির বিতরণ চলছে। এ টাকা বিরতণে শেষ হওয়ার পর জুনের ১০ তারিখের পর জামা, জুতা কেনার জন্য কিউস অ্যালাউন্স বাবদ এক হাজার টাকা বিরতণ শুরু হবে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। তবে ১৩ জুন যদি স্কুল খুলে তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষার্থীদের উপহার হিসেবে এ টাকা ১৩ জুনের পর ছাড় করা হবে। কোন কারণে যদি শিক্ষাপ্রতিষ্ঠান ১৩ জুন খোলা সম্ভব না হলেও এ টাকা বিতরণ করা হবে। এককালীন টাকা বিতরণের জন্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শেষ করা হয়েছে। সংশ্লিষ্ট দফতর এ খাতের প্রয়োজনের অর্থ ছাড় করেছে। এখন শুধু সময় সুযোগ মতো শিক্ষার্থীদের মায়ের নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী বলেন, এখন ২০২০ সালের শেষ ছয় মাসের উপবৃত্তি বিতরণ করা হচ্ছে। এটা শেষ হলেই জামা-জুতা কেনার জন্য এককালীন এক হাজার টাকা বিরতণ শুরু হবে। সব ধরনের প্রস্তুতি শেষ। তবে ১৩ জুন স্কুল খুললে, দীর্ঘদিন পর শিক্ষার্থীদের স্কুলে আসার উপহার হিসেবে এ টাকা দেওয়া হবে।
প্রকল্প সূত্রে জানা গেছে, সারা দেশে প্রাথমিক স্কুলে কিউস অ্যালাউন্সের পাওয়ার যোগ্য শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ১০ লাখ কিছু বেশি। এসব শিক্ষার্থীর কিডস অ্যালাউন্স বাবদ প্রায় ১১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া উপবৃত্তির দুই কিস্তির বকেয়া পরিশোধ করা হচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
