নিজস্ব প্রতিবেদক।।
করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষা কার্যক্রম চালুর স্বার্থে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পরীক্ষা সরাসরি ও অনলাইনে নেয়া যাবে। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। শুক্রবার ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত দেশের সকল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের রেজিস্ট্রারদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়।
এতে বলা হয়, দেশের বিরাজমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় দেশের বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষা কার্যক্রম চালু রাখা জরুরি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক ইতিপূর্বে প্রেরিত সরাসরি (ইনপারসন) ও অনলাইন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের বিষয়ে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা সরাসরি ও অনলাইন পদ্ধতি গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
